× Banner
সর্বশেষ
ছাত্রশিবিরকে বিদায় জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল – স্বাস্থ্যমন্ত্রী বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার – ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী টানা ভারী বর্ষণে ডুবল পাইকগাছা; মৎস্যঘের ও পুকুর ভেসে ব্যাপক ক্ষতি, পানিবন্দী হাজারো মানুষের জনজীবন চরম বিপর্যস্ত পাইকগাছায় সরকারি জমি ও নদী রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান; ইউপি সদস্যের বিরুদ্ধে চোখ ফাঁকি দিয়ে দখলের অভিযোগ টানা বৃষ্টিতে গ্রামঞ্চলের মানুষের জনজীবন বিপর্যস্ত যশোর-নড়াই মহা সড়কে বিজিবি অভিযানে ২৩ লক্ষ ৭৪ হাজার টাকা মূল্যের ১ পিচ স্বর্ণবারসহ আটক-১ হজ ফ্লাইটের কর কমানো ও ক্যাটেগরি-ডি আবাসন পুনর্বহালের অনুরোধ বাংলাদেশের কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২শ’ মেগাওয়াট সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর – প্রধানমন্ত্রী

পিআইডি

পরিবেশবান্ধব, স্বল্প-নিঃসরণ জাহাজ তৈরি ও রপ্তানি করতে পারলেই সামুদ্রিক অর্থনীতির নেতৃত্ব দেবে -শিল্প উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
পরিবেশবান্ধব, স্বল্প-নিঃসরণ জাহাজ

বিশ্বজুড়ে পরিবেশবান্ধব ও স্বল্প কার্বন নিঃসরণ জাহাজের চাহিদা দ্রুত বাড়ছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএসও) ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৪০ শতাংশ এবং ২০৫০ সালের মধ্যে ৭০ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। যে দেশগুলো পরিবেশবান্ধব, স্বল্প-নিঃসরণ জাহাজ তৈরি ও রপ্তানি করতে পারবে, তারাই আগামী দিনের সামুদ্রিক অর্থনীতির নেতৃত্ব দেবে। বলেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

আজ শনিবার (১৬ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত ‘গ্রিন শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি: শিল্পায়নের নতুন দিগন্ত’ সেমিনারে তিনি এ কথা বলেন।

আইবিএফবি এর সভাপতি লুৎফুন্নিসা সাউদিয়া খানের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী এবং সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. জাইদি সাত্তার।

শিল্প উপদেষ্টা বলেন, গ্রিন শিপ বিল্ডিং খাত বাংলাদেশের শিল্পায়নের জন্য নতুন সুযোগ তৈরি করবে। এজন্য জ্বালানি সাশ্রয়ী ডিজাইন এবং এলএনজি, হাইব্রিড ও নবায়নযোগ্য শক্তি ব্যবহার সম্পন্ন জাহাজ নির্মাণের উদ্যোগ নিতে হবে।

শিপইয়ার্ডগুলোর জন্য বৈশ্বিক গ্রিন সার্টিফিকেশন, নবায়নযোগ্য শক্তি ব্যবহার এবং আন্তর্জাতিক বাজারের জন্য কাস্টমাইজড পরিবেশবান্ধব জাহাজ তৈরির ক্ষেত্রে শিল্প মন্ত্রণালয় কাজ করবে বলেও উল্লেখ করেন শিল্প উপদেষ্টা।

ড. জাইদি সাত্তার তার মূল প্রবন্ধে উল্লেখ করেন ২০২৪ সালে বিশ্বব্যাপী শিপবিল্ডিং খাতের বাজার ছিল ১৫৫ বিলিয়ন ডলার যেখানে চায়নার মার্কেট শেয়ার ৫৪ দশমিক ৬ শতাংশ, কোরিয়ার ২৮ শতাংশ ও জাপানের ১২ দশমিক ৬ শতাংশ এবং বাংলাদেশে পর্যন্ত দুইশত মিলিয়ন ডলারের ৫০টি জাহাজ বিশ্বে রপ্তানি করেছে।

সেমিনারে আরও বক্তব্য দেন আইবিএফবি এর পরিচালক প্রকৌশলী শাখাওয়াত হোসেন এবং আইবিএফবির সাবেক সভাপতি হুমায়ুন রশিদ।

সেমিনারে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, আইবিএফবি এর সাবেক সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী এবং হাফিজুর রহমান খানসহ বিভিন্ন শিল্প ও বাণিজ্য সংগঠনের নেতারা।


এ ক্যটাগরির আরো খবর..