× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পিআইডি

বিভাজন বাদ দিয়ে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে -মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বীর মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বীর মুক্তিযোদ্ধারা এখন জীবন সায়াহ্নে। তাদের কোনো চাওয়া পাওয়া নেই, তাই কোনো বিভাজনও থাকতে পারে না। তিনি বলেন, জীবনের এ পর্যায়ে এসে তাদের সমাজের জন্য অনুকরণীয় আদর্শের জীবন গড়তে হবে যেন সন্তানেরা গর্ব করে জাতির সামনে তা তুলে ধরতে পারে।

উপদেষ্টা গতকাল চট্টগ্রাম নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অবঃ) মোহাম্মদ জিয়া উদ্দিন আহমেদ, বীর উত্তম এর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দেশে অনিবার্যভাবে নির্বাচন হবে। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে প্রস্তুত। সবাই উৎসবমুখর নির্বাচন দেখতে চায়, ভোটের মাধ্যমে দেশের মালিকানা প্রতিষ্ঠা করতে এবং নিজের প্রতিনিধি নির্বাচন করতে চায়। তিনি আরো বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে মুক্তিযোদ্ধাদের দায়িত্ব অনেক। তাদের জাতির স্বার্থে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে হবে এবং নতুন প্রজন্মকে সঠিক পথ দেখাতে হবে।

বক্তারা বলেন, লে. কর্নেল জিয়া উদ্দিন আহমেদ ছিলেন তেজস্বী পুরুষ। তিনি নিভৃতচারী ও প্রচার বিমুখ মানুষ ছিলেন । তবে যখনই মানুষের অধিকার ভূ-লুণ্ঠিত হয়েছে, শোষণ আর বঞ্চনার শিকার হয়েছে তখন কর্নেল জিয়া উদ্দিন প্রতিবাদ করেছেন। ব্যানার হাতে একাকী রাস্তায় নেমে পড়েছেন, কারো রক্তচক্ষুকে ভয় পাননি।

চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইকরামুল করিম, বীর মুক্তিযোদ্ধা ডা. তালুকদার মাহফুজ, বীর মুক্তিযোদ্ধা মো. ফাহিম, বীর মুক্তিযোদ্ধা মহব্বত খানসহ অন্যান্যরা বক্তৃতা করেন।

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে শহিদ সকল বীর মুক্তিযোদ্ধার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় সকল শহিদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..