× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরে ৩’শ প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগার স্থাপন করলেন ডিসি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
পাঠাগার স্থাপন

লক্ষ্মীপুরে ৩’শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে লাইব্রেরি কর্ণারের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন।
এর আগে সদর উপজেলা হলরুমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১০৫টি করে বই প্রদান করা হয়।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো: আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার লাকী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা প্রমুখ।
বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন বলেন, বিশ্বকে জানার জন্য লাইব্রেরিতে যাওয়া প্রয়োজন। আমাদের বর্তমান প্রজন্ম লাইব্রেরি বিমুখ। তাদের লাইব্রেরিমুখী করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি কর্ণার স্থাপন একটি ভালো উদ্যোগ। এতে জ্ঞানের আলো লক্ষ্মীপুর থেকে সারা বাংলাদেশে ছড়িযে পড়বে।


এ ক্যটাগরির আরো খবর..