× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

ডেস্ক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গ্রেপ্তার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গ্রেপ্তার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে, চলতি বছরের ১৮ জুন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নাজমুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোর বৈধতা দেওয়ার অভিযোগ রয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা আলোচনা-সমালোচনার জন্ম দেন আহসান কলিমউল্লাহ। অনলাইনে তার রাত ৩টায় ক্লাস নেওয়ার ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

কলিমউল্লাহ অভিনীত একটি চলচ্চিত্রের দৃশ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..