× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পিআইডি

শ্রমিকদের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে -শ্রম ও কর্মসংস্থান সচিব

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
শ্রমিকদের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন,  শ্রমিকদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক শ্রমমান ও বিভিন্ন কনভেনশন অনুযায়ী তাদের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে।

আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অভ্ কমার্স ও এইচ অ্যান্ড এম  (H&M)- এর প্রতিনিধিদের সাথে বৈঠকে সচিব এ কথা বলেন।

শ্রম সচিব বলেন, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এ বিদ্যমান শ্রম অধিকার, ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শিশুশ্রম নিরসন এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করছে। তিনি জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কনভেনশন ও শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে শ্রম আইন সংশোধনসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

এইচ অ্যান্ড এম সহ অন্যান্য ব্রান্ড বায়ারদের কাছে প্রত্যাশা অনুযায়ী ফেয়ার প্রাইজের বিষয়টি নিশ্চিত করার জন্য শ্রম সচিব অনুরোধ জানান।

ইইউ চেম্বার ও এইচ অ্যান্ড এম-এর প্রতিনিধিরা আন্তর্জাতিক শ্রমমান, ILO-এর প্রত্যাশা, ন্যূনতম মজুরি,  লিভিং ওয়েজ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপের পরামর্শ দেন। এছাড়া, ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ পুনর্গঠন ও শ্রম আইন সংশোধন প্রক্রিয়ায় অংশীদারদের মতামত অন্তর্ভুক্তির জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..