× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডেস্ক

নামাজরত অবস্থায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

জায়গাসংক্রান্ত জের ধরে এশার নামাজরত অবস্থায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই মজিবুর রহমান (৬০) খুন হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার রাতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান।

জানা যায়, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঘাতক বড় ভাই লুৎফুর রহমানকে গ্রেপ্তার করেছে। নিহত ও ঘাতক দুজনই চরগাঁও গ্রামের কামরু মুন্সির ছেলে।

পুলিশ জানায়, বিশ্বম্ভরপুর উপজেলার চরগাঁও গ্রামের বাসিন্দা লুৎফুর রহমান ও মজিবুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গাসংক্রান্ত বিরোধ চলছিল। তার জের ধরে বুধবার বাড়ির পাশের মসজিদে এশার নামাজ পড়তে যান মজিবুর রহমান। তখন বড় ভাই লুৎফুর রহমান মসজিদে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে নামাজরত অবস্থায় ছোট ভাই মজিবুর রহমানকে আঘাত করলে লুটিয়ে পড়েন তিনি।

পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ওসি মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ঘাতক বড় ভাইকে গ্রেপ্তার করেছে। তবে মরদেহ এখন সিলেটে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..