× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি

হতাশাগ্রস্থ হয়ে সাংবাদিকের বিষপানে আত্মহত্যা

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ জুন, ২০২৫
সাংবাদিকের বিষপানে আত্মহত্যা

আর্থিক দৈন্যতায় চরম হতাশাগ্রস্থ হয়ে বরিশালের উজিরপুর উপজেলার এক সংবাদকর্মী কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। মৃত শাওন চক্রবর্তী উজিরপুর উপজেলার পূর্ব বামরাইল গ্রামের কুটিশ্বর চক্রবর্তীর ছেলে। তিনি (শাওন) উজিরপুর পৌর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও উপজেলা পুরোহিত কল্যান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আর্থিক দৈন্যতায় এক পুত্র সন্তানের জনক শাওন চক্রবর্তী বেশ কয়েকদিন থেকে চরম হতাশাগ্রস্থ ছিলেন।

রবিবার (২২ জুন) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাওন চক্রবর্তী (৩২) নামের ওই সংবাদকর্মীর মৃত্যু হয়েছে।

গত কয়েকদিন আগে নিজের ফেসবুক আইডি থেকে শাওন তার আত্মহত্যার জন্য পরিবারের কেউ দায়ী নয়; তার শিশু ছেলের ভবিষ্যত নিয়ে চরম হতাশাগ্রস্থ মর্মে একটি পোস্ট করেন। বিষয়টি সবার নজরে আসার পর তাকে পরিবারের সদস্য ও সহকর্মীরা অনেক বোঝানোর পর ফেসবুক পোস্টটি ডিলেট করা হয়।

এরপর শনিবার (২১ জুন) দিবাগত রাতে পরিবারের সবার অজান্তে শাওন চক্রবর্তী কীটনাশক পান করেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ওইদিন রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রবিবার ভোরে সে মৃত্যুবরণ করেন। শাওন চক্রবর্তীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পরলে সহকর্মী, এলাকাবাসী ও পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..