× Banner
সর্বশেষ
পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে – প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে – পার্বত্য মন্ত্রী প্রতিবেশী দেশের নির্বাচন বা সরকার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কিছু মনস্তাত্ত্বিক প্রভাব সীমান্ত নিরাপত্তায় কড়া বার্তা, BSF-কে ৬০০ একর জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আজ ১০ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মে (রবিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডেস্কনিউজ

চলচ্চিত্রাঙ্গনে কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে লড়ছে ৬ সিনেমা

ACP
হালনাগাদ: শনিবার, ৭ জুন, ২০২৫
চলচ্চিত্রাঙ্গনে কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে লড়ছে ৬ সিনেমা

পবিত্র ঈদুল আজহায় জমে উঠেছে দেশের চলচ্চিত্রাঙ্গন। রোজার ঈদের মতো এবারের ঈদেও প্রেক্ষাগৃহে সিনেপ্রেমীদের জন্য মুক্তি পেয়েছে এক গুচ্ছ সিনেমা।

এবারের কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে লড়ছে সর্বমোট ৬টি সিনেমা। এগুলো হলো ‘তাণ্ডব’, ‘নীলচক্র’, ‘ইনসাফ’, ‘টগর’, ‘এশা মার্ডার’ এবং ‘উৎসব’। তারকাবহুল ও বৈচিত্র্যময় এসব সিনেমা এরই মধ্যে দর্শক মনে তৈরি করেছে বিশেষ আগ্রহ।

১। তাণ্ডব: ঈদ সিনেমা মানেই শাকিব খান। এবারো তার ব্যতিক্রম ঘটেনি। মুক্তি পেয়েছে শাকিব অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে গেছে এ সিনেমার গল্প। রাজনৈতিক থ্রিলারে প্রথমবারের মতো কিং খানের সাথে অভিনয় করেছেন সাবিলা নূর আর দীর্ঘ ৯ বছর পর মেগাস্টারের সঙ্গে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে।

২। নীলচক্র: একটা ক্লিক। একটা ভিডিও। আর তাতেই পাল্টে যাচ্ছে জীবনের গতিপথ। শহর জুড়ে ফাঁস হচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও। অন্ধকার, আতঙ্ক আর রহস্য ভরা গল্প নিয়ে দর্শকদের মাঝে হাজির হয়েছে সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র। এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। অভিনেতার বিপরীতে রয়েছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী।

৩। ইনসাফ: ঈদ কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সঞ্জয় সমাদ্দার নির্মিত সিনেমা ‘ইনসাফ’। এ সিনেমার মাধ্যমে প্রথম রুপালি পর্দায় চিত্রনায়িকা হিসেবে হাজির হয়েছেন তাসনিয়া ফারিণ। তার সঙ্গে রয়েছেন অভিনেতা মোশাররফ করিম ও শরীফুল রাজ। অ্যাকশন ঘরানার সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল রয়েছে।

৪। টগর: চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত সিনেমা ‘টগর’। আলোক হাসানের পরিচালনায় নির্মিত এই ছবির গল্প গড়ে উঠেছে বন্দর এলাকার কালোবাজার ও সংঘর্ষকে কেন্দ্র করে।

৫। এশা মার্ডার কর্মফল: ঈদে শুধু রোমান্টিকতা নয়, থ্রিলার আর অ্যাডভেঞ্চারের স্বাদও রয়েছে। প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে থ্রিলার ঘরানার সিনমো‘এশা মার্ডার: কর্মফল’। সানী সানোয়ারের পরিচালনায় এতে রহস্যের জট খুলবেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও পূজা ক্রুজ।

৬। উৎসব: কোরবানি ঈদে মুক্তি পেয়েছে পারিবারিক সিনেমাও। পরিবারকেন্দ্রিক গল্প নিয়ে এসেছে ঈদের সিনেমা ‘উৎসব’। এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর একসঙ্গে বড় পর্দায় হাজির হয়েছেন জাহিদ হাসান, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, ইন্তেখাব দিনারের মত জনপ্রিয় অভিনয়শিল্পীরা।


এ ক্যটাগরির আরো খবর..