× Banner
সর্বশেষ
আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পিআইডি

উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ৯ মে, ২০২৬
সহযোগিতা দেবে সরকার

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের প্রথম বিট সুগার মিল কৃষিভিত্তিক শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই ধরনের উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

আজ পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জ বিলাসী চর তিস্তাপাড়ায় দেশের প্রথম বিট সুগার মিল পরিদর্শন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিট সুগার মিল কোনো তাত্ত্বিক ধারণা নয়, বাস্তবে সফলভাবে প্রয়োগ করা একটি সম্ভাবনাময় উদ্যোগ। গুড় উৎপাদন থেকে শুরু করে আধুনিক চিনি উৎপাদনের প্রস্তুতি—সব মিলিয়ে এটি অত্যন্ত আশাব্যঞ্জক একটি মডেল।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সনদ সংক্রান্ত জটিলতা নিরসনে সেবা অনলাইনে আনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রয়োজনে উদ্যোক্তাদের সুবিধার্থে নিকটবর্তী এলাকায় শাখা অফিস স্থাপনের বিষয়ও বিবেচনা করা হবে। কার্গো পরিবহন ও রপ্তানি ব্যয় কমিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলকভাবে পণ্য পাঠানোর বিষয়ে সরকার কাজ করবে বলেও জানান তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশের একটি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) নিয়ে আলোচনা চলছে। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের রপ্তানি খাতে নতুন সুযোগ সৃষ্টি হবে। তিনি জানান, বিট সুগার উৎপাদনের সম্ভাবনা নিয়ে কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সাথে সমন্বয় সভা করা হবে এবং উদ্যোক্তাদের প্রয়োজন হলে ঋণসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

অনুষ্ঠানে শিল্প সচিব মো. ওবায়দুর রহমান ও পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া বেগম বক্তব্য রাখেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, উদ্যোক্তা ও কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..