× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

মূর্তি ভেঙ্গে পালানোর সময় যুবক আটক

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ জুন, ২০২৫
মূর্তি ভেঙ্গে পালানোর সময় যুবক আটক

বরিশালের গৌরনদীতে মন্দিরের মূর্তি ভেঙ্গে পালানোর সময় সজীব ওরফে কালু সরদার (১৯) নামের এক যুবককে আটক করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর সাড়ে বারটার দিকে উপজেলার জঙ্গলপট্টি গ্রামের রাম কৃষ্ণ দে’র বাড়িতে। আটককৃত যুবক সজীব উপজেলার ভীমেরপাড় গ্রামের মৃত এসকেন্দার আলী সরদারের ছেলে।

ওই বাড়ীর বাসিন্দা নারায়ণ চন্দ্র দে জানান, দুপুর সাড়ে বারটার দিকে বসতবাড়িতে ঢুকে রাম কৃষ্ণ মন্দিরের মূর্তি ভেঙ্গে পালানোর সময় স্থানীয়রা হাতেনাতে ওই যুবককে আটক করে বেঁধে রাখে। পরে থানায় খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে আটককৃত যুবকের গ্রামের একাধিক বাসিন্দারা জানিয়েছেন, ভবঘুরে সজিবের চুরির স্বভাব রয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এবিষয়ে আটককৃতকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও ওসি উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..