× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে লাটা ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ,নিহত ১ জন

Kishori
হালনাগাদ: বুধবার, ১৪ মে, ২০২৫
মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার উল্যা-কোলা সড়কে ইঞ্জিনচালিন লাটা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফজলু খাঁ (৬০) নামের মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন এবং আহত ১ জনকে গুরুতর অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে।

বুধবার সাড়ে ১১ টার দিকে উপজেলার কালীগঞ্জ-উল্যা দীঘির পাড় মাদ্রাসার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলু খাঁ উপজেলার নাটোপাড়া গ্রামের লোকমান খাঁর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে ফজলু খাঁ কোলা বাজার থেকে উল্যা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উল্যা দীঘির পাড় মাদ্রাসার পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং একজন মারাত্বভাবে আহত হয়। সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কোলা ক্যাম্পের আইসি লিটন হোসেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের ময়না তদন্ত শেষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..