× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে আগুনে পুড়ে ছাই দিনমজুরের বাড়ি

Kishori
হালনাগাদ: শনিবার, ৩ মে, ২০২৫
পুড়ে ছাই দিনমজুরের বাড়ি

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে শান্তিপুর গ্রামের শান্তিপুর স্কুল পাড়া এলাকায় আগুনে পুড়ে দুই দিনমজুরের বসতবাড়িতে অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। এতে ওই দিন মজুর পরিবারের পুড়ে ছাই হয়ে গেছে ।

শুক্রবার (২রা মে ) রাত প্রায় ১টার সময় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের শান্তিপুর স্কুলপাড়া গ্রামের দিনমুজুর সুজন শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

সুজন শেখ জানান, গোয়ালঘরের মশার কয়েল থেকে আগুন লেগে যায়। তিনি বলেন, আমার ১টা গোয়ালঘর, ১টা রান্না ঘর আসবাবপত্র, ১টা গভীন গাভী ২টা ছাগল , ঘরে থাকা পিয়াজ, রসুন, ধান, চাল পুড়ে যায় এবং ঐ একই আগুনে আর আমার পাশের বসতি আহম্মেদ শেখ এর রান্নাঘর পুড়ে যায় । আড়পাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য সেলিম শিকদার বলেন, আগুনে পুড়ে ওই পরিবারের প্রায় সব কিছুই শেষ। পারিবারিক সূত্রে জানা যায় সুজনের এবং আহম্মেদ শেখের প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল বলেন, আগুন লাগার বিষয়ে শুনেছি । অফিস থেকে প্রতিনিধি পাঠানো হয়েছে ।


এ ক্যটাগরির আরো খবর..