× Banner
সর্বশেষ
শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য -স্থানীয় সরকার মন্ত্রী জুলাই শহিদদের চেতনায় সমৃদ্ধ গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা, শিগগিরই চালু হচ্ছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ কার্যক্রম চলমান  ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে, স্বাস্থ্যখাতে এআই ও ডিজিটাল রূপান্তরে জোর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন -স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ আহাদ-সুমনের আত্মত্যাগ বৈষম্যহীন বাংলাদেশের প্রেরণা: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

Kishori
হালনাগাদ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
আইনগত-সহায়তা

নওগাঁর ধামইরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮ এপ্রিল
সোমবার সকাল সোয়া ১০ টায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ মোছাঃ জেসমিন আক্তারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ মোছাঃ জেসমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ ওয়াজেদ আলী, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল হক, কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ অভিজিৎ কুমার কুন্ডু, খাদ্য নিয়ন্ত্রক মামুন উর রশীদ, মৎস্য অফিসার আইয়ুব আলী, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, তথ্য অফিসার ইসকিতা আফরিন, পৌর মুখ্য নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, থানার প্রতিনিধি এস আই ফিরোজ হোসেন প্রমূখ।
ইউএনও জেসমিন আক্তার ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত ও এজিওদের মাধ্যমে গ্রাম পর্যায়ে সচেতনতা ও অসহায়-দরীদ্র মানুষদের বিনামূল্যে আইন সহায়তা গ্রহন করতে বিভিন্ন ফোরামে আলোচনার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..