× Banner
সর্বশেষ
হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ইউরোপ সম্পর্ক আরও শক্তিশালী করতে নতুন অঙ্গীকার, বাণিজ্য ও বিনিয়োগে জোরদার বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য -স্থানীয় সরকার মন্ত্রী জুলাই শহিদদের চেতনায় সমৃদ্ধ গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি

আগৈলঝাড়ায় পঞ্চম শ্রেণির শিশু ধর্ষিত, থানায় মামলা দায়ের

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
শিশু শিক্ষার্থীকে ধর্ষণ

বরিশালের আগৈলঝাড়ায় গুচ্ছ গ্রামে আশ্রয় পাওয়া অসহায় দিনমজুর পরিবারের পঞ্চম শ্রেণির শিশু শিক্ষার্থী ধর্ষিত। থানায় মামলা দায়ের।

থানা অফিসার ইন চার্জ মো. অলিউর রহমান থানায় দায়ের করা এজাহারের বরাত দিয়ে জানান, উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সেরাল গ্রামের মতিউর রহমান সন্যামতের ছেলে সুমন সন্যামত (৩৮) স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পড়–য়া শিশু শিক্ষার্থীকে বুধবার দুপুরে শিশুর নিজের ঘরে ঢুকে জোর পুর্বক ধর্ষণ করে। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ধর্ষক সুমন তাকে ভয়ভীতি দেখিযে পালিয়েয় যায়।

এজাহার সূত্রে আরও জানা গেছে, বুধবার শিশুটিকে ধর্ষণের আগেও বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিল সুমন। ধর্ষক সুমনের পঞাচম শ্রেণি পড়–য়া ছেলের সহপাঠী হওয়ায় ওই শিশুর ঘরে অবাধে যাতায়াত ছিল ধর্ষক সুমনের। ঘটনার সময় শিশুটির ছোট বোনকে নিয়ে তার মা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে টিকা দিতে গিয়েছেলেন। শিশুটির বাবা জীবিকার তাগিদে ঢাকায় রিক্সা চালান।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে বুধবার রাতে ধর্ষক সুমন সন্যামতকে একমাত্র আসামী করে থানায় মামলা দায়ের করেছেন, নং-৯ (১৬.৪.২৫)।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সোহরাব হোসেন জানান, বৃহস্পতিবার সকালে শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধর্ষক সুমনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..