× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

ছেলের রডের আঘাতে পিতার মৃত্যু

admin
হালনাগাদ: সোমবার, ৪ জুলাই, ২০১৬

দিনাজপুর প্রতিনিধিঃ জেলার হাকিমপুরে ছেলের রডের আঘাতে বাবা মো. আব্বাস আলী (৬০) নিহত হয়েছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শুক্রবার দুপুরে মারা যান তিনি। আব্বাস আলী উপজেলার বোয়ালদাঁড় ইউনিয়নের বোয়ালদাঁড় গ্রামের বাসিন্দা।
হাকিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানান, দুপুর উপজেলার বোয়ালদাঁড় আব্বাস আলী ও তার ছেলে আলাউদ্দিনের (৩০) তর্কবিতর্ক হয়। একপর্যায়ে আব্বাস আলী ছেলেকে মারধর করেন। এতে আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে হাতের কাছে থাকা লোহার রড দিয়ে বাবার মাথায় আঘাত করে পালিয়ে যান। পরিবারের লোকজন গুরুতর আহতাবস্থায় আব্বাস আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
হাকিমপুর থানার ওসি মোকলেছুর রহমান জানান, পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের লিখিত অভিযোগ দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Copyright Daily Inqilab


এ ক্যটাগরির আরো খবর..