× Banner
সর্বশেষ
শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭

পিআইডি

ইসলামিক অলিম্পিয়াড অত্যন্ত তাৎপর্যবহ -ধর্ম উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ২২ মার্চ, ২০২৫
ইসলামিক অলিম্পিয়াড

ইসলামিক অলিম্পিয়াড অত্যন্ত তাৎপর্যবহ। ইসলামি সংস্কৃতির সাথে পৃথিবীর ২০০ কোটি মানুষের সংস্কৃতি জড়িত। বলেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ (শনিবার) বিকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এটিএন নিউজ আয়োজিত ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড ২০২৫ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সংস্কৃতি হল একটি জাতির শিকড়। এটি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে শিকড় থেকেই বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তিনি আরো বলেন, আমরা অনেকেই মনে করি কেবল সুরের লহরি, ছায়াছন্দের ঝংকার ও নৃত্যের তালই সংস্কৃতি। এটা সত্য নয়, এটা আংশিক সত্য। কোন জনগোষ্ঠীর চিন্তা-চেতনা, বিশ্বাস, জীবনধারাই সংস্কৃতি। তিনি সংস্কৃতি, মূল্যবোধ ও লালিত উত্তরাধিকারের সাথে আগামী প্রজন্মকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সংস্কৃতি ও মূল্যবোধকে জাগ্রত করার ওপর গুরুত্ব আরোপ করে ড. খালিদ বলেন, এদেশের প্রায় ৯১ শতাংশ মানুষ মুসলমান। এই বৃহৎ জনগোষ্ঠীর সংস্কৃতিকে আমরা জলাঞ্জলি দিতে পারি না।আমাদেরকে এই সংস্কৃতি ও মূল্যবোধকে জাগ্রত করতে হবে।

উপদেষ্টা ইসলামিক অলিম্পিয়াড অনুষ্ঠান আয়োজনের জন্য এটিএন নিউজকে ধন্যবাদ জানান। তিনি এঅনুষ্ঠান নির্মাণে সহযোগিতা অব্যাহত রাখার জন্য পৃষ্ঠপোষকদেরকে অনুরোধ করেন।

এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোঃ মোশাররফ হোসেন।

পরে উপদেষ্টা ইসলামিক অলিম্পিয়াডে ২০২৫ এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনটি গ্রুপে মোট নয়জন বিজয়ীকে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজমানি প্রদান করা হয়। এটিএন নিউজ ২য়বারের মতো এই প্রতিযোগিতা আয়োজন সম্পন করে।


এ ক্যটাগরির আরো খবর..