× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

ডেস্ক

স্ত্রী যুঁথীকে হত্যার সময় শালি স্মৃতি দেখে ফেলায় হত্যা করে আমীর

Kishori
হালনাগাদ: বুধবার, ৫ মার্চ, ২০২৫
গৃহবধুর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী যুঁথীকে শ্বাসরোধ করে হত্যার সময় শালি স্মৃতি দেখে ফেলায় তাকেও একইভাবে হত্যা করেন মো. আমীর হোসেন।

 স্ত্রী ও শালিকে হত্যা করে পালিয়ে যাওয়া সেই ঘাতক মো. আমীর হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের বাকুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, আমীর হোসেন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই সঙ্গে পুলিশের কাছেও হত্যার সত্যতা স্বীকার করেছেন। কসবা

এ ঘটনায় যুঁথী ও স্মৃতির ভাই বাদী হয়ে সোমবার (৩ মার্চ) রাতে কসবা থানায় মামলা করেন। আজ বুধবার (৫ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের চতুর্থ আদালত আসমা জাহান নিপার কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আমীর হোসেন।

জবানবন্দিতে আমীর জানান, স্ত্রী পরকীয়ায় আসক্ত বলে তার সন্দেহ হতো। যে কারণে স্ত্রীকে হত্যার পরিকল্পনা নেন।

কসবা থানার ওসি মো. আবদুল কাদের জানান, তথ্য-প্রযুক্তির ব্যবহার করে তাকে গ্রেপ্তার করা হয়। থানায় এনে তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার করেন। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, ‘আমীর হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। স্ত্রীর পরকীয়ার একটি ঘটনা তিনি দেখে ফেলেন বলে জানিয়েছেন। এর পর থেকে কয়েক দিন শ্বশুরবাড়িতে অবস্থান নেন। সুযোগ বুঝে শ্বাসরোধে স্ত্রী যুঁথীকে তিনি হত্যা করেন। এ সময় শ্যালিকা স্মৃতি দেখে ফেলায় তাকেও হত্যা করা হয়।

তিনি আরো বলেন, ‘ঘটনার পর দুজনের মরদেহ কম্বল ও চাদর দিয়ে ঢেকে রেখে নূপুর, কানের দুল ও টাকা নিয়ে পালিয়ে যান আমীর। তার কাছ থেকে এসব উদ্ধার করা হয়েছে।’ 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত রবিবার (২ মার্চ) গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের রওশন আলীর মেয়ে যুঁথী আক্তার (২২) ও তার ছোট বোন স্মৃতি আক্তার (১৪)-কে খুন করেন আমীর হাসেন। যুঁথী অন্তঃসত্ত্বা ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..