× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

ডেস্ক

এসিআই লিমিটেড লভ্যাংশের ১ কোটি ৩৯ লক্ষ ৬৩ হাজার ৬৯৭ টাকা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রদান

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, এসিআই লিমিটেড কর্তৃক বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী কোম্পানির বাৎসরিক লভ্যাংশের ০.৫% হারে ১ কোটি ৩৯ লক্ষ ৬৩ হাজার ৬৯৭ টাকা শ্রমিক টাকার চেক হস্তান্তর করেন। এসিআই অনেক বড় ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান। তাদের প্রদানকৃত অর্থ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা হবে। বাংলাদেশের সকল অঞ্চল ও স্তরের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিক ও শ্রমিকের পরিবারের আর্থ সামাজিক উন্নয়নে এ অর্থ ব্যয় হবে।

উপদেষ্টা আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠানে বলেন, এ টাকা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের কাছে এক ধরনের আমানত। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে মুনাফার নির্দিষ্ট পরিমাণ অর্থ শ্রম আইন অনুযায়ী প্রদান করতে উৎসাহিত হবে। অনেক বড় প্রতিষ্ঠান , বিল্ডার্স কোম্পানিসহ বিভিন্ন গ্রুপ অব কোম্পানিসমূহ তাদের লভ্যাংশের অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দিবে।

উপদেষ্টা আরও বলেন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের অর্থ দুস্থ শ্রমিক, মৃত শ্রমিকদের অনুদান, ছাত্র বৃত্তি এবং শ্রমিকদের জরুরি চিকিৎসায় ব্যয় করা হবে।

চেক হস্তান্তরকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ , শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনির হোসেন খান, এসিআই লিমিটেড প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিল।


এ ক্যটাগরির আরো খবর..