× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নারী নিহত, আহত ১৫

Kishori
হালনাগাদ: সোমবার, ৩ মার্চ, ২০২৫

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। আজ রোববার বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মরিয়ম বেগম বাজিতপুরের আজিজুল সরদাররের স্ত্রী।মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান জানান, রাজৈর উপজেলার টেকেরহাট থেকে একটি যাত্রীবাহী বাস মাদারীপুরে যাচ্ছিল।

বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণে হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মারা যায় এক নারী। এ সময় আহত হয় অনন্ত ১৫ জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশের পাশাপাশি উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। আহতদের ভর্তি করা হয় মাদারীপুর জেলা সদর হাসপাতালে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হলে হাইওয়ে পুলিশ ৩০ মিনিট পর স্বাভাবিক করে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে অংশ নেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থলে একজন মারা যায়। এছাড়া আহতদের ভর্তি করা হাসপাতালে। ট্রাকের বেপরোয়া গতির কারনেই এ দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..