× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

“ধূমপান নিচ্ছে হাজারো মানুষের জীবন”

admin
হালনাগাদ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫

আব্দুল আওয়াল ক্রাইম রিপোর্টার ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলায় ধূমপায়ীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে গ্রামাগুলোতে রয়েছে এর বেশি ব্যবহার।

ধূমপানের কারনেই বেড়ে চলছে মানুষের বিভিন্ন রকমের সমস্যা। যেমন:ক্যান্সার, হৃদরোগ, এজমা, শ্বাসকষ্ট ও ফুসফুস সহ নানা রকমের সমস্যা । ধূমপান না করেও পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন আরো কয়েক লাখ নারী, পুরুষ ও শিশু।

ঠাকুরগাঁও জেলায় ১৫ লাখ মানুষের মধ্যে কম বেশি অর্ধেক কেরেও বেশি মানুষ জরিত রয়েছে এই ধূমপানের সাথে। সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ি ৪ লাখ ৪৫ হাজার নারী পুরুষ ধূমপান করেন।

এ বিষয়ে ঠাকুরগাঁওয়ে যক্ষ্মা রোগ বিশেষজ্ঞ ডাঃ আবু খয়রুল কবীর বলেন ,ধূমপান, তামাক সেবন ও গুল ব্যবহার করার কারনে অনেক মানুষের মৃত্যু হয়েছে এবং হচ্ছে।জেলায় যক্ষ্মায় আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৪ হাজার। ধূমপানে অভ্যস্ত হওয়ায় ৫০ শতাংশ রোগীর যক্ষ্মা ভয়াবহ আকার ধারন করেছে। গ্রামে বিড়ির ব্যবহার অনেক বেশি আর ট্যাক্স কম হওয়ায় বিড়ির দামও কম। তাই গ্রামে অনেকেই এই নেসার সাথে জরিত হয়ে গেছে। গ্রামের মানুষের ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে তেমন ধারনা না থাকায় অবিরাম বিড়ি পান করে চলেছেন তারা।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: নজরুল ইসলাম বলেন, ধূমপান,গুল,তামাকপাতা,জর্দা ইত্যাদি এগুলো এক ধরনের নেশা। যা মানুষের জীবনের  জন্য অত্যান্ত ক্ষতীকর। এ থেকে শ্বাস কষ্ট,ফুসফুসের ও ক্যান্সারের মতো ভয়াবহ রোগ লেগেই থাকে শরীওে এবং মৃত্যু ঝুকিও বাড়ায়।


এ ক্যটাগরির আরো খবর..