× Banner
সর্বশেষ
আনোয়ারায় চায়নিজ ইকোনমিক জোন শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে -স্বরাষ্ট্রমন্ত্রী সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক খাতে বৈশ্বিক নেতৃত্বের লক্ষ্য বাংলাদেশের, ‘Science to Economy’ রোডম্যাপ ঘোষণা মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
পঞ্চগড়ের বোদায় শহীদ দিবস

পঞ্চগড়ে বোদা উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির ও সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ পুষ্পস্তবক অর্পণ করেন।
এর পরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিপুটি চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন আজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিপুলসংখ্যক নেতা কর্মী ও সহযোগী সংগঠনের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
সেসাথে একে একে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকল শহীদদের রুহের মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি অফিস-আদালত ও বাসভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে আলোচনা সভা, বিতর্ক, চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ ছাড়াও সুবিধাজনক সময়ে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..