× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে বিয়ের বাস উল্টে খাদে, আহত অন্তত ৩০

Kishori
হালনাগাদ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
বিয়ের বাস উল্টে খাদে

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিয়ের বরযাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পর স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় আহতদের উদ্ধার করা হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মামুন মুঠোফোনে জানান, ফরিদপুরের উদ্দেশ্যে যাওয়া বরযাত্রীবাহী বাসটি নগরকান্দার ভবুকদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তবে এখনও কোন নিহতের সন্ধান মেলেনি।
তিনি আরও জানান, আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসটি কোথা থেকে আসছিল, তা এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
আরো বিস্তারিত জেনে জানানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..