× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

ডেস্ক

গাজা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আসব -ট্রাম্প

Kishori
হালনাগাদ: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা

যুদ্ধ বিধ্বস্ত এলাকা গাজা কেনার কোন কারণ নেই, আমরা পাব। এটাকে মধ্যপ্রাচ্যের একটি “হীরার টুকরা” বানানো সম্ভব।  এটা করা কোনো জটিল বিষয় নয়। যুক্তরাষ্ট্র যদি ওই ভূমির নিয়ন্ত্রণে থাকে—তাহলে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আসবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠকে গাজা কেনার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বৈঠকে তিনি মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি রিয়েল এস্টেটে দারুণ ক্যারিয়ার গড়েছি। আমি যা করেছি, সেটার পর প্রেসিডেন্ট হয়ে মানুষের জন্য আরও ভালো কিছু করা সম্ভব।”

ফিলিস্তিনিরা তাদের জমি ছেড়ে যেতে বাধ্য করার প্রচেষ্টা যুগের পর যুগ ধরে প্রতিরোধ করে আসছেন, যদিও ইসরায়েলি দখলদারত্ব অব্যাহত রয়েছে।

ট্রাম্পের গাজা প্রস্তাবনায় হোটেল, অফিস এবং “রিভিয়েরা” ধাঁচের পরিবেশ থাকবে বলে জানানো হয়েছে। যেটি অঞ্চলটির রাজনৈতিক বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।

সম্প্রতি যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরে যান, যদিও অধিকাংশের বাড়িঘর ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে। তাদের মধ্যে বেশিরভাগই হেঁটে হেঁটে তাদের ভিটেমাটিতে ফেরেন।


এ ক্যটাগরির আরো খবর..