× Banner
সর্বশেষ
অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা দেশের ৮ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

মেহেরপুরে ক্যান্সার, কিডনী, প্যারালাইজড রোগীদের মাঝে চেক বিতরণ

admin
হালনাগাদ: বুধবার, ২৯ জুন, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব ত্রান তহবিল থেকে মেহেরপুরে ক্যান্সার,কিডনী, লিভার, সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ওই অনুদানের চেক বিতরন করা হয় । জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ।

এ সময় জেলা সমাজসেবার উপ-পরিচালক দেলোয়ার হোসেনে, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহাম্মেদসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন । প্রধান অতিথি  জেলা প্রশাসক পরিমল সিংহ ২৮ জন রোগীর হাতে ৫০ হাজার টাকা করে মোট ১৪ লক্ষ টাকার চেক তুলে দেন।


এ ক্যটাগরির আরো খবর..