× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

বরিশালসহ সারাদেশ রেল নেটওয়ার্কের আওতায় আসবে

admin
হালনাগাদ: শনিবার, ২৫ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের উন্নত দেশের মতো বাংলাদেশেও বুলেট ও পাতাল রেল চালু হবে। রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা-চট্টগ্রাম রুটে ‘সোনার বাংলা এক্সপ্রেস’ নামে একটি নতুন ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় কমলাপুর রেল স্টেশন থেকেই প্রধানমন্ত্রী খিলগাঁও ফ্লাইওভারে স্থানীয় সরকার বিভাগের তৈরি খিলগাঁও ফ্লাইওভারের লুপ খুলে দেয়ার ঘোষণা দেন। ঢাকা-চট্টগ্রাম পথে চলবে বিরতিহীন ট্রেন সোনার বাংলা এক্সপ্রেস। আগামীকাল রোববার থেকে এটি আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করবে। আর রাজশাহী রুটে চলবে সিল্কসিটি এক্সপ্রেস।

ওই ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। বরিশালসহ সারাদেশ রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে।

প্রধানমন্ত্রী জানান, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৫০টি ব্রডগেজ ও ১০০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ এবং ভারতীয় ঋণ সহায়তায় ১২০টি যাত্রীবাহী কোচ রেলওয়েতে সংযোজিত হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী রেলের উন্নয়নে তার সরকারের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, তার সরকারের আমলে ৯৮টি নতুন ট্রেন চালু হয়েছে। ২৬টি ট্রেনের সেবা বাড়ানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী মো. মুজিবুল হক ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..