× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

রাজিব শর্মা

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৬৪ জনকে আসামি করে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের

Kishori
হালনাগাদ: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
chinmoy

বাংলাদেশ সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৬৪ জনকে আসামি করে হত্যা চেষ্টার অভিযোগে চট্টগ্রাম আদালতে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মামলায় ৪০০ থেকে ৫০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

৮ ডিসেম্বর রোববার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মহানগর হাকিম মোঃ আবু বকর সিদ্দিকীর আদালতে এনামুল হক নামে এক ব্যবসায়ী মামলাটি করেন। আদালত মামলাটি গ্রহণ করে আদেশের জন্য বিচারাধীন রেখেছেন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট শামসুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত আবেদনটি শুনানি করে মামলা হিসেবে গ্রহণ করেছেন। মামলাটি বর্তমানে আদেশের অপেক্ষায় রয়েছে।

বাদী এনামুল হক বলেন, “গত ২৬ নভেম্বর আমি ব্যক্তিগত কাজে আদালত প্রাঙ্গণে আসি। পুলিশ ও ইসকন অনুসারীদের মধ্যে সংঘর্ষ চলাকালে ইসকন সদস্যরা ‘মোল্লা, মোল্লা’ বলে চিৎকার করে হত্যার উদ্দেশ্যে আমার ওপর হামলা চালায়। এই ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে চিন্ময়কে বলা হয়েছে। এই মামলা রজ্জু করতে একটু দেরি হয়েছে কারণ আমি হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম।”


এ ক্যটাগরির আরো খবর..