× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি জার্মান পার্লামেন্টের আগাম নির্বাচন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
জার্মান পার্লামেন্টের আগাম নির্বাচন

মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই গত সপ্তাহে জার্মানিতে পতন ঘটেছে চ্যান্সেলর ওলাফ শলৎজের নেতৃত্বাধীন জোট সরকারের। এ পরিস্থিতিতে আগাম নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির রাজনৈতিক দলগুলো। আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি জার্মান পার্লামেন্টের নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

জার্মানির পার্লামেন্ট ও বড় রাজনৈতিক দলগুলোর একাধিক সূত্র জানিয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে আগাম নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছে রাজনৈতিক দলগুলো। দলগুলোর সিদ্ধান্ত অনুযায়ী, বড় কোনো জাতীয় বিপর্যয় না ঘটলে আগামী বছর ২৩ ফেব্রুয়ারি মাসে জার্মানিতে আগাম নির্বাচনের ভোটগ্রহণ হবে।

সম্প্রতি ক্ষমতাসীন জোটে নতুন বাজেট ও অর্থনৈতিক নীতির বিষয়গুলো নিয়ে বিভক্তি দেখা দেয়। ৬ নভেম্বর ক্ষমতাসীন জোটের সভায় নানা বিষয় নিয়ে তিক্ততার কারণেই এই ভাঙন। এ ঘটনার আগে জোটভুক্ত তিন দল সামাজিক গণতান্ত্রিক দল, পরিবেশবাদী সবুজ দল ও ফ্রি গণতান্ত্রিক দলের নেতারা বাজেট সংকট থেকে উত্তরণের উপায় বের করতে আড়াই ঘণ্টা আলোচনা করেন। মূলত আলোচনাটি ছিল, কীভাবে ২০২৫ সালের বাজেটের বাড়তি খরচ জোগানো এবং ক্ষতিগ্রস্ত জার্মান অর্থনীতিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা যায়।

২০২১ সালের নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন জার্মানির রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতা শলৎজ। নির্বাচনে জয়ে পর ফ্রি ডেমোক্রেটিক পার্টি এবং গ্রিন পার্টি অব জার্মানি—দুই দলকে সঙ্গে নিয়ে ত্রিদলীয় জোট সরকার গঠন করেন তিনি।

জার্মানির ২১তম সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল আগামী বছরের ২৮ সেপ্টেম্বর। তবে গত কয়েক মাস ধরে জোট শরিক গ্রিন পার্টি অব জার্মানির সঙ্গে টানাপোড়েন চলছিল শলৎজের নেতৃত্বাধীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। এই দ্বন্দ্বের জেরে গত ৭ নভেম্বর অর্থমন্ত্রী ও গ্রিন পার্টির নেতা ক্রিশ্চিয়ান লিন্ডনারকে পদচ্যুত করেন শলৎজ।


এ ক্যটাগরির আরো খবর..