× Banner
সর্বশেষ
স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

Kishori
হালনাগাদ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
সংবাদ সম্মেলন

ঝিনাইদহ চেম্বার অব কমার্স এÐ ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন নির্বাচিত চেম্বার অব কমার্স এÐ ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বলা হয়, গণতান্ত্রিক উপায়ে চেম্বার অব কমার্স এÐ ইন্ডাস্ট্রির সকল সদস্যদের অংগ্রহণে গত ১ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিপুল ভোটে পরাজিত এক প্রার্থী দীর্ঘদিন পর গত ১৯ জুলাই হাইকোর্টে একটি রিট দায়ের করেছেন। এছাড়াও জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেনে। যা চেম্বারের সংবিধান বহি:র্ভুত।

নির্বাচনে পরাজিত প্যানেলের পরাজিত প্রার্থীর এ সব কর্মকান্ড বিজয়ী প্যানেলকে হয়রানি করা ছাড়া আর কিছুই নয়।

এছাড়াও গত ২০১৫-১৬ বছরে কমিটির নেতৃবৃন্দ চেম্বারের আয় থেকে কোটি টাকা আত্মসাৎ করেছে। তাদের এই অপকর্ম ঢাকতে পরাজিতরা এসব ষড়যন্ত্র করছে।

সংবাদ সম্মেলনে চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি বকুল বাশার, পরিচালক শামসুল আলম, এম এ সামাদ, মোস্তাকিম মনির, মানিক মিয়া, এ এস এম এনাতুল্লাহ, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..