× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান

ছয় মোবাইল অপারেটরকে ৯৫ কোটি টাকা ভ্যাট পরিশোধের নির্দেশ

admin
হালনাগাদ: শুক্রবার, ১৭ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশের ৬ মোবাইল অপারেটরকে ভ্যাটের ৯৫ কোটি টাকা পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট ছয় অপারেটরকে ভ্যাট বাবদ ওই অর্থ পরিশোধের নির্দেশ দিলেও কোম্পানিগুলোর রিট আবেদনে হাইকোর্ট তা স্থগিত করেছিল।

কোম্পানিগুলোর রিট আবেদনে হাইকোর্ট স্থগিত করলে তারা বিষয়টি নিষ্পত্তির জন্যে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে গেলে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ গতকাল বৃহস্পতিবার তা নিষ্পত্তি করে আদেশ দেন।

স্থাপনার ভাড়ার বিপরীতে গত চার বছরের মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবত এই পরিশোধ করতে বলা হয়েছে।

এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান শুক্রবার গণমাধ্যমকে বলেছেন, হাইকোর্ট অর্থ পরিশোধের আদেশ স্থগিত করেছিলেন। আপিল বিভাগ তা সংশোধন করে অপারেটরদের ভ্যাটের অর্থ পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, গত এপ্রিলে বৃহৎ করদাতা ইউনিটের কমিশনার (মূসক) গ্রামীণফোনকে ১৯ কোটি, বাংলালিংককে ৩৪ কোটি, এয়ারটেলকে ১৬ কোটি, রবিকে ১৫ কোটি, সিটিসেলকে ৭ কোটি ও টেলিটককে ৪ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে নির্দেশ দেয়। ২০১১ সালের জুলাই থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত সময়ের ভ্যাট হিসেবে ওই অর্থ পরিশোধ করতে আদেশ দেয়া হয় কোম্পানিগুলোকে।

আদালতের ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেল ও রবি হাইকোর্টে আলাদা রিট আবেদন করে। প্রাথমিক শুনানিতে নিয়ে গত ৬ জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারি করে। সেইসঙ্গে অর্থ পরিশোধের আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করে।


এ ক্যটাগরির আরো খবর..