× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সভা-সমাবেশ বন্ধের নির্দেশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের

Kishori
হালনাগাদ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সভা-সমাবেশ বন্ধের নির্দেশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের

শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও আশপাশের এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ না করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এই বিশ্ববিদ্যালয়ের ওপর দেশের প্রায় ৩৬ লাখ শিক্ষার্থী এবং লক্ষাধিক শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীর জীবন-জীবিকা ও দেশের উচ্চ শিক্ষার ভবিষ্যৎ জড়িত। এই স্থাপনার ভাব-গাম্ভীর্য, নিরাপত্তা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে আজ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং তদসংলগ্ন এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এ নোটিশ জারি করা হলো।

অন্যদিকে, চট্টগ্রাম কলেজে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে কাউন্সিলের ১৫৪তম সভার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক তৎপরতা, মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ করা হলো।


এ ক্যটাগরির আরো খবর..