× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

হিজবুল্লাহপ্রধান নিহত,লেবাননে সম্ভাব্য স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
লেবাননে সম্ভাব্য স্থল অভিযান

লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। ইরানসমর্থিত হিজবুল্লাহর জন্য এটা বড় আঘাত। তিন দশকের বেশি সময় ধরে সংগঠনটিকে নেতৃত্ব দিয়েছেন নাসরুল্লাহ।

বিশ্লেষকরা বলছেন, চলমান পরিস্থিতিতে অন্য যে কোনো সময়ের তুলনায় সংগঠনটির উত্তরাধিকার নির্বাচন হবে অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ। তবে এ ক্ষেত্রে হাসেম সাফিদ্দিনের নাম শোনা যাচ্ছে।

লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর এবার দেশটিতে সম্ভাব্য স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এ জন্য সীমান্তে সেনা সমাবেশ ঘটিয়েছে দেশটি। সিএনএনের খবরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, প্রস্তুতি নিয়ে সেনা সমাবেশ ঘটালেও স্থল অভিযান চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইসরায়েল।

তবে লেবাননে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শনিবারের হামলায় লেবাননে ৩৩ জন নিহত ও ১৯৫জন আহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। বিবিসি বলছে, গত সোমবার থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৮০০ মানুষ নিহত হয়েছে।

ইসরায়েলে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। আল জাজিরার খবরে বলা হয়, সংগঠনটির সামরিক শাখা জানিয়েছে, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র থেকে ওই বিমানবন্দরে যখন ফিরছিলেন, তখন এই হামলা চালানো হয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। বিবিসির খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনী হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কথা জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..