× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

দুই দিনে ভারতে গেল  ১০১ মেট্রিক টন ইলিশ 

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
দুই দিনে ভারতে গেল  ১০১ মেট্রিক টন ইলিশ 

স্থলবন্দর দিয়ে গেল দুই দিনে ১০১ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হয়েছে।
দেশের ৪৯ জন রফতানিকারককে ২৪২০ টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছিল।  আগামী ১৩ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে রফতানি।
এদিকে প্রতি কেজি ইলিশ ১১৮০ টাকা দরে ভারতে রফতানি হলেও দেশিয় বাজারে ইলিশ কিনতে সাধারন মানুষকে গুনতে হচ্ছে ১৮০০ থেকে ২২০০ টাকা পর্যন্ত।  এতে পছন্দের মাছটি কিনতে হিমসিম খেতে হচ্ছে তাদের।
জানা যায়, দুই বাংলায় জনপ্রিয় মাছ ইলিশ। বিশেষ করে পুজার অতিথী আপ্যায়নে খাবারের প্রধান তালিকায় ইলিশ রাখে ওপারের বাঙালীরা। ২০১১ সাল পর্যন্ত ইলিশ সাধারন রফতানি পণ্যের তালিকায় উন্মুক্ত থাকলেও উৎপাদন সংকট দেখিয়ে ২০১২ সালে দেশের বাইরে ইলিশ রফতানি বন্ধ করে দেয় তৎকালিন আ,লীগ সরকার। তবে ২০১৯ সাল থেকে বিশেষ বিবেচনায় কেবল দূর্গা পুজাতে আবারো  ইলিশ রফতানির সুযোগ দেয়  এই আ,লীগ সরকার। এর পর থেকে প্রতিবছর ভারতীয় ব্যবসায়ীদের অনুরোধে কেবল দুর্গা পূজায় শর্তসাপেক্ষে ইলিশ যাচ্ছে ভারতে।
ইলিশ ক্রেতা রহিম জানান,ভারতে রফতানি হচ্ছে কম দামে। কিন্তু আমাদের দ্বিগুন বেশি দামে কিনতে হচ্ছে বাজার থেকে। বাজার তদারকি নেই।
ইলিশ বিক্রেতা জানান, এক কেজি ওজনের ইলিশ ১৮০০ থেকে ২২০০ টাকা বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়লে দাম কুমতে পারে।
সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী নেতা মোস্তাফিজ্জোহা সেলিম জানান, দেশে ইলিশের সংকট। তবে সবদিক বিবেচনায় বৃহৎ স্বার্থে হয়তো ইলিশ সরকার রফতানি করছে।
বেনাপোল বন্দর মৎস পরিদর্শন ও মান নিয়ন্ত্রন কেন্দ্রের  ইন্সেপেক্টর  আসওয়াদুল আলম জানান,বৃহস্পতিবার প্রথম দিনে ৫৬ টন ও শনিবার ৪৫ টন ইলিশ ভারতে গেছে। ১২ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রফতানি শেষ করতে হবে ব্যবসায়ীদের।।


এ ক্যটাগরির আরো খবর..