× Banner
সর্বশেষ
গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

ডেস্ক

সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
জুলাই যোদ্ধাদের পাশে

জাতীয় সংসদের দর্শক গ্যালারিতে উপস্থিত জুলাই গণআন্দোলনের সঙ্গে সম্পৃক্ত পরিবারগুলোর সদস্যদের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের অবদান রাষ্ট্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং তাদের পাশে থাকবে বর্তমান সরকার।

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের গ্যালারির ‘মেঘনা হলে’ প্রায় ৬০ জন জুলাই গণআন্দোলনের সঙ্গে সম্পৃক্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিকতা ও প্রটোকলের সীমা অতিক্রম করে সেখানে তৈরি হয় এক মানবিক পরিবেশ।

ব্যস্ত রাষ্ট্রীয় দায়িত্বের মাঝেও প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে সবার সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। অনেকের চোখে ছিল হারানোর বেদনা, কারো মুখে ক্লান্তির ছাপ। কেউ সন্তানের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হন, কেউ চিকিৎসার অগ্রগতির কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে সবার কথা শোনেন এবং তাদের সান্ত্বনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, উপস্থিতদের মধ্যে ২৬ জন শহীদ পরিবারের সদস্য ছিলেন। অন্যরা জুলাই গণআন্দোলনে সরাসরি অংশ নিয়ে আহত হয়েছেন এবং অনেকেই এখনো চিকিৎসাধীন রয়েছেন। তারা প্রধানমন্ত্রীর কাছে তাদের বর্তমান অবস্থা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

সংক্ষিপ্ত এই সাক্ষাৎ শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং মানবিক সংহতির একটি প্রতীকী বার্তা বহন করেছে। রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোও যে সরকারের অঙ্গীকার—এই সাক্ষাৎ সেই বার্তাই তুলে ধরেছে।


এ ক্যটাগরির আরো খবর..