× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটস্থ বর্ষিয়ান জননেতা ভোলানাথ চ্যাটার্জী আর নেই

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬

রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাংগী(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ- বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটস্থ বর্ষীয়ান রাজনীতিবিদ ভোলানাথ চ্যাটার্জী আর নেই । ১৩ জুন সোমবার বিকেল পাঁচটায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি পরলোকগমন করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল বিরানব্বই (৯২) বছর । তিনি এক ছেলে , তিন মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন ।

বাবু ভোলানাথ চ্যাটার্জী দীর্ঘদিন (চার বার) ২ নং চাড়োল ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দায়িত্বপালন করেন। অত্র অঞ্চলের  অভিভাবক  হিসেবে  তাঁকে  গণ্য   করা হত । এই  সর্বজন প্রিয় মানুষটির প্রয়ানে তাঁর বাসভবন লাহিড়হাটে শোকের ছায়া নেমে আসে ।  মৃত্যুর আগ পর্যন্ত  তিনি বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা হিসেবে ছিলেন । তাঁর ছেলে দিলীপ কুমার চ্যাটার্জী বর্তমানে চাড়োল ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ।

লাহিড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ঠবলেন, ‘ ভোলা কাকার মত ভাল মানুষ হয়না । উনার কাছে যে কোন সমস্যা নিয়ে গেলে আমরা সমাধান পেতাম । শুধু আওয়ামীলীগ নয় সকল দলের মানুষের প্রিয় ছিলেন তিনি । উনি ছিলেন আমাদের মাথার উপরে ছাতার মত । আমরা একজন ভাল মানুষকে হারালাম ‘।  প্রিয় মানুষের মৃত্যুতে শোকাহত অনেকেই সামাজিক মাধ্যমে ফেসবুকেও শোক প্রকাশ করেছেন ।


এ ক্যটাগরির আরো খবর..