× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান

গুলিবিদ্ধ জয়পুরহাট ইউপি চেয়ারম্যানের মৃত্যু

admin
হালনাগাদ: রবিবার, ১২ জুন, ২০১৬

জয়পুরহাট সংবাদদাতাঃ জেলার সদর উপজেলার ভাতসা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান এ কে আজাদ (৫৩) মারা গেছেন। ভোটের দিন দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গুলি করে আহত করে।

আজ রোববার ভোরে রাজধানীর ধানমণ্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ কে আজাদ মারা যান। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ মার্চ দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করে চেয়ারম্যান নির্বাচিত হন এ কে আজাদ।

গত ৪ জুন ভোট গ্রহণের দিন রাত ১০টার দিকে জয়পুরহাট সদর উপজেলার গোপালপুর ও কোচকুঁড়ি গ্রামের মাঝামাঝি এলাকায় এ কে আজাদকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এর পর আহত অবস্থায় তাঁকে গুলিও করা হয়। একই সঙ্গে নয়ন (৩৪) নামের এক পথচারীকেও গুলি করে দুর্বৃত্তরা।

আশঙ্কাজনক অবস্থায় এ কে আজাদ ও নয়নকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় সেখান থেকে দুজনকেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এর পর ৫ জুন ভোররাতে দুজনকেই রাজধানীর মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়।

এরপর অবস্থার অবনতি হলে এ কে আজাদকে ধানমণ্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়। আজ ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

৫ জুন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, ভাতসা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এ কে আজাদ রাতে (৪ জুন) একই উপজেলার দুর্গাদহ বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি কোচকুঁড়ি গ্রামে ফিরছিলেন। গোপালপুর বাজার পার হয়ে কোচকুঁড়ি গ্রামের কাছাকাছি পৌঁছামাত্র মুখোশধারী দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে এবং তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। চেয়ারম্যানের চিৎকারে নয়ন নামের এক পথচারী এগিয়ে গেলে উভয়কেই গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে কাউকে আটক করতে পারেনি পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..