× Banner
সর্বশেষ
নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ

নারায়ন দেবনাথ

ভারত বিদ্বেষকে টিকিয়ে রাখা

Kishori
হালনাগাদ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
উপদেষ্টা পরিষদের শপথ গ্রহণ

বাংলাদেশে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য যারা ভারতের হাত দেখতে পাচ্ছেন তাদের উদ্দেশ্য হলো যেকোন মূল্যে ভারত বিদ্বেষকে টিকিয়ে রাখা। কারণ আস্তে-ধীরে বিপ্লবের রং কালো হতে শুরু করেছে। এখন একমাত্র উপায় ভারত বিদ্বেষকে পুঁজি করে যদি টিকে থাকা যায়। বাংলাদেশের পূর্বাঞ্চলে যে নজিরবিহীন বন্যা হয়েছে তা নিতান্তই প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘটেছে। অথচ বিপ্লবের মহীরুহ ছাত্রনেতারা এই বন্যার জন্য ভারতকে দোষারূপ করে বাঁচার চেষ্টা করছেন।
জুন মাসে ভারতে দুর্যোগ বিষয়ক এক সেমিনারে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনার কথা বলা হয়েছিলো এবং সেই সেমিনারে বাংলাদেশ থেকে একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সেই মতো শেখ হাসিনা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়কে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বিপ্লব সব ধুয়েমুছে নিয়ে গিয়েছে। সরকারের এই ব্যর্থতার দায় থেকে বাঁচতে ভারতের উপর দায় চাপিয়ে ছাত্রনেতারা বাঁচতে চায়।
এখন থেকেই বাংলাদেশের মানুষজন ভারত বিদ্বেষ খেয়ে থাকার অভ্যাস করুক। কারণ ভারত অফিসিয়ালি বানিজ্য মন্ত্রনালয়কে বাংলাদেশের সাথে রফতানিতে কোন নিষেধাজ্ঞা আরোপ করেনি। কিন্তু বাংলাদেশের বিভিন্ন বর্ডারে দাড়িয়ে থাকা হাজার হাজার মালপত্র বোঝাই ট্রাক ফিরিয়ে নেয়া হচ্ছে। এই ট্রাকগুলো বাংলাদেশে ঢুকবে বলে দাড়িয়ে ছিলো। এই ট্রাকগুলো বিশাখাপত্তনমের নৌবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। সাধারণত যুদ্ধ পরিস্থিতিতে এমন ঘটনা ঘটে থাকে।
মুক্তিযুদ্ধের পর ১৯৭৪ সনে বঙ্গবন্ধু শেখ মুজিব দুর্ভিক্ষাবস্থা সামাল দেয়ার জন্য গম ভর্তী জাহাজকে আমেরিকা আটকে দিয়ে বাংলাদেশে দুর্ভিক্ষ সৃষ্টি করেছিলো। পরিনামে ৭৫এ বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছিলো।এবার আমেরিকার পালা বাংলাদেশকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করার। যারা বাংলাদেশে গন অভ্যুত্থানের নামে সরকার ফেলে দিয়ে ভারত বিদ্বেষকে পাথেয় করে ভারতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় এবার তাদের পালা কিভাবে বাংলাদেশকে স্থিতিশীল রাখবে এবং দুর্ভিক্ষ ঠেকাবে।
মুক্তিযুদ্ধের সময় ভারত ছিলো বাংলাদেশের সহায়ক শক্তি। ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সুদূরপরাহত ছিলো। সেই স্বাধীনতাকে নসাৎ করে যারা স্বাধীনতার অস্তিত্ব বিপন্ন করে গনঅভ্যুত্থানের নামে নুতন স্বাধীনতা এনেছেন এবার তাদের পালা নুতন স্বাধীনতা রক্ষা করার।
বাংলাদেশ ভারতের প্রতিবেশী। প্রতিবেশীকে বাদ দিয়ে যারা দূরদেশী হতে চান তাদের কত ক্ষমতা এবার ভারত দেখতে চায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এখনি চাল-ডাল তেল-নুন থেকে শুরু করে যা-যা ভারত থেকে আমদানি করা হতো তার সবটাই আমেরিকার কাছ থেকে আমদানির জন্য অর্ডার দেয়া হোক।


এ ক্যটাগরির আরো খবর..