× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

সাহস যখন রান্নাঘরে জন্ম নেয়

SDutta
হালনাগাদ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ফারজানা মৃদুলা ,

চুলার আগুনে স্বপ্নের আলো প্রতিদিন এ কথাটিই বাঁচার সাহস জোগায় গল্পের নায়িকা বাবলী আক্তার কে। তিনি একজন রন্ধনশিল্পী, একজন সংগ্রামী নারী, একজন স্বপ্নবান মানুষ। চট্রগামের এই কন্যা সিলেটে নিজের স্বনির্ভরতার গল্প তৈরি করে চলছে। এই নারী শুধুমাত্র রান্না করে খাবার তৈরি করেন না, তিনি গড়ে তুলছেন নিজের আত্মনির্ভরশীলতার পথ, নিজের পরিচয়ের শক্ত ভিত যার নাম বাবলী ফুড।

বাবলি আক্তার শুধু একটি নাম নয়, এটি একটি অনুপ্রেরণার প্রতীক। পরিবারে অর্থনৈতিক টানাপোড়েনের ভেতরেও তিনি কখনো হার মানেননি। বরং ঠিক সেই মুহূর্তেই নিজের রান্নার দক্ষতাকে পেশায় রূপ দিয়েছেন। এক পুত্র ও এক কন্যার চোখে যেনো গল্পের নায়িকার স্বপ্নের পাহাড়। জীবনসঙ্গী আবু বকর সিদ্দিকী তাঁর চলার পথে অটুট সমর্থন ।

“আমি চাইনি সহানুভূতি, চেয়েছি সম্মান। তাই কাজই আমার সবচেয়ে বড় শক্তি,” বললেন বাবলি।

তিনি রান্নাকে শুধু জীবনধারণের মাধ্যম হিসেবে দেখেন না, বরং মনে করেন এটা তার শিল্প, তার অভিব্যক্তি। ক্রেতাদের মুখে একটুখানি তৃপ্তির হাসিই তার জন্য সবচেয়ে বড় পুরস্কার।

যে নারী শত বছর আগে নারী শিক্ষার কথা বলেছিলেন, সমাজের চোখে চোখ রেখে নিজের অবস্থান তৈরি করেছিলেন, সেই রোকেয়াকেই অনুসরণ করেন বাবলি। বলেন,
“বেগম রোকেয়া যদি পেরেছিলেন, তবে আমিও পারবো।

রান্না করতে করতে কখনো কখনো তিনি ভেতর থেকে ক্লান্ত হয়ে পড়েন। কিন্তু হাল ছাড়েন না। একাকিত্ব বা অভিমান যখন তেড়ে আসে, তখন তিনি নিজের প্রিয় গানটা গুনগুন করেন আপন মনে-
“কেন মেঘ আসে হৃদয় ও আকাশে, তোমাকে দেখিতে দেয় না…

রোজকার জীবনে ছোট ছোট বাধা পেরিয়ে প্রমাণ করেছেন, নারী শুধু গৃহে নয়, সে বাইরে বেরিয়েও পথ দেখাতে পারে। রান্না করতে করতে নিজের সন্তানদেরও শেখাচ্ছেন আত্মবিশ্বাস, স্বপ্ন আর কাজকে ভালোবাসতে।

আজ বাবলির নাম নেই কোনও বড় পোস্টারে, নেই মিডিয়ার হেডলাইনেও।
তবুও তিনি নায়িকা, নিজের পরিবারের চোখে, সমাজের চোখে, এবং সমস্ত সংগ্রামী নারীর কাতারে।


এ ক্যটাগরির আরো খবর..