× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

শার্শা উপজেলা প্রতিনিধি

শার্শায় সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ডের মৃত্যু আহত ২

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
গার্ডের মৃত্যু আহত ২

 যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় আহসান উল্লাহ (৫২) নামে এক সিকিউরিটি গার্ড  নিহত হয়েছেন। রবিবার ( ২১ সেপ্টেম্বর ) রাত ১০ টার সময়  যশোর বেনাপোল- মহাসড়কের  শার্শা মিনি স্টেডিয়ামের সামনে  এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আহসান উল্লাহ শার্শা উপজেলার মাটি পুকুর গ্রামের মৃত ইউসুফ  মোল্লার ছেলে।
নাভারন হাইওয়ে থানার (ওসি)রোকনুজ্জামান জানান,নিহত আহসান উল্লাহ আফিল জুট মিলের সিকিউরিটি গার্ডের ডিউটি শেষ করে বাইসাইকেল চালিয়ে নিজ বাড়ীতে যাওয়ার সময় শার্শা মিনি স্টেডিয়ামের সামনে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা মিডিয়াম এলাকায় পৌছালে বিপরীত দিক হতে আগত শার্শা হতে বেনাপোলগামী মোটর সাইকেল রেজি নং-যশোর-ল-১৩-৮৬৯১ ভিকটিমকে স্ব-জোরে ধাক্কা দেয়।
ফলে বাই সাইকেল চালক  আহসান উল্লাল রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন এবং মোটরসাইকেল চালক  আফ্রিদী (২৮), পিতা-কামাল হোসেন, গ্রাম -ধলদা, এবং মটরসাইকেল  আরোহী মাহমুদুল হাসান (৩০), পিতা-আমানত উল্লাহ, গ্রাম শার্শা সড়কের উপর পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়।
স্থানীয়লোকজন আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাভারণ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন।
তিনি আরো বলেন,  দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল ও বাইসাইকেল হেফাজতে গ্রহণ করা হয়েছে।  এ সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এ ক্যটাগরির আরো খবর..