× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে দুর্গাপূজাউপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি’র মতবিনিময় সভা

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
দুর্গাপূজাউপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি'র মতবিনিময় সভা

কালকিনিতে আসন্ন দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকার সময় কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অডিটরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদ ও মাদারীপুর-০৩ সংসদীয় আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার (খোকন)।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী ও কালকিনি উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী। কালকিনি ও ডাসার উপজেলার প্রতিটি পূজা মন্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি,  সাধারণ সম্পাদক ও নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তালুকদার খোকন বলেন বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে কখনোই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে এরকম কাজ বিএনপি বা এর অঙ্গ সংগঠন করে না। শহীদ জিয়ার আদর্শ ছিল বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরা ।

আমরা ও শহীদ জিয়ার সেই আদর্শ ধারণ করে এদেশে মুসলিম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সহাবস্থান নিশ্চিতকল্পে আমাদের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করছি। আসন্ন দুর্গাপূজায় যাতে হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে তার জন্য আমরা বিএনপি’র পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করছি।

কালকিনি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামাপ্রসাদ পাল (মিন্টুর) সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল ইসলাম চৌকিদার, উপজেলা যুবনেতা শামীম হোসেন মোল্লা,উপজেলা যুবনেতা কাওছার হোসেন নান্না, , যুব নেতা এইচ.এম তুহিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা সজল আহমেদ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে কালকিনি ও ডাসার উপজেলার হিন্দু সম্প্রদায়ের নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে বিএনপি’র ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া অনুদান প্রত্যেক পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের খাতে তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।


এ ক্যটাগরির আরো খবর..