× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসন: ১৩ প্রার্থী চূড়ান্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

গৌরনদীকে ভূমিহীনমুক্ত ঘোষণা

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
গৌরনদীকে ভূমিহীনমুক্ত ঘোষণা

প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ে বরিশালের গৌরনদী উপজেলার ৩২টি ভূমিহীন পরিবারের মাঝে ভূমিসহ ঘর হস্তান্তরের মাধ্যমে গৌরনদী উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়।

মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালে সংযুক্ত হয়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের পরপরই প্রধানমন্ত্রীর পক্ষে ভূমিহীন পরিবারের হাতে জমির দলিল হস্তান্তর করা হয়। পরে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গৌতম বাড়ৈ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..