× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসন: ১৩ প্রার্থী চূড়ান্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় আগৈলঝাড়ায় প্রস্তুত ১৫৪টি আশ্রয় কেন্দ্র

Dutta
হালনাগাদ: রবিবার, ২৬ মে, ২০২৪
আগৈলঝাড়ায় প্রস্তুত ১৫৪টি আশ্রয় কেন্দ্র

বরিশালের আগৈলঝাড়ায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রবিবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থেকে দুপুর থেকেই থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে। হালকা বৃস্টির সাথে মাঝেমধ্যে দমকা বাতাস বৃদ্ধি পাচ্ছে। একমাত্র সুগন্ধা নদীর পানি বেড়ে খালে প্রবেশ করে জমিতে পানি উঠে গেছে। মানুষ উদ্বিগ্ন হয়ে পরছে রেমালের অজানা আশংকার কারণে। ঘূর্ণিঝড় মুরুর আগেই লোকজনকে নিরাপদ আশ্রয়ে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। উপজেলা পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে লোকজনকে নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিংসহ করে উৎসাহিত করা হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন জানান, ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় মাইকিং করে জনসচেতনতার পাশাপাশি জান-মালের ক্ষয়ক্ষতি কমাতে আগৈলঝাড়ায় ১২টি সাইক্লোন শেল্টার, ৯৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৪১টি স্কুল,কলেজ, মাদ্রাসা ও ৪টি ইউনিয়ন পরিষদ ভবনসহ মোট ১৫৪টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে দুর্যোগের সময়ে দুর্গতদের পাশাপাশি গবাদীপশুও নিরাপদ আশ্রয়ে রাখতে পারবেন।

উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন জানান, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্য ও স্বেচ্ছাসেবকদের নিয়ে সকলকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। দুর্যোগ মোকাবেলায় শনিবার প্রস্তুতি সভা করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম। সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। আশ্রয় কেন্দ্রগুলোতে লোকজন আশ্রয় নেয়া শুরু করলে তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..