× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়ায় দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: বুধবার, ১৫ মে, ২০২৪
আগৈলঝাড়ায় দুর্নীতি বিরোধী

“মূল্যবোধ ও দেশ প্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে” এবং “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ” এই প্রাতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলার ছয়টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বুধবার সকাল দশটায় ভেগাই হালদার পাবলিক একাডেমীর হল রুমে উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক (অব) মো. লিয়াকত আলী হাওলাদারের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগীতা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এমএ মন্নান এর সঞাচালনায় প্রধান অতিথি হিসেবে বিতর্ক প্রতিযোগীতার উদ্বোধন উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার উম্মে ইমামা বানিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবর রহমান, একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ তাহের মিয়া।

বিতর্ক প্রতিযোগীতায় সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়, ভেগাই হালদার পাবলিক একাডেমী, শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়, বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়, রংতা মাধ্যমিক বিদ্যালয় ও বেলুহার নেছারিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

অনুষ্ঠানে সংহঠনের সহ-সভাপতি মিজানুর রহমান, সদস্য সরোয়ার আলম, লিওনি শিখা সিকদার, তপন বসু, মাহামুদুল হাসান মিঠুসহ সংশ্লিষ্ঠ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে বিতর্ক প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী সকল শিক্ষার্থীদের সম্মনননা সনদপত্র প্রদানসহ বিচারক মন্ডলীর নির্বাচনে প্রথম স্থান অধিকারী বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকারী ভেগাই হঅরদার পাবলিক একাডেমী এবং তৃতীয় স্থান অধিকারী সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।


এ ক্যটাগরির আরো খবর..