× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসন: ১৩ প্রার্থী চূড়ান্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ

ডেস্ক

আজ সন্ধ্যা পর্যন্ত ৬টা পর্যন্ত শিলাবৃষ্টি হতে পারে

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১০ মে, ২০২৪
টানা বৃষ্টি অব্যাহত

দেশের সব বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে খবর, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

 এ অবস্থায় শুক্রবার (১০ মে) সন্ধ্যা পর্যন্ত ৬টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। দেশের সব বিভাগে ঝড়বৃষ্টির এ প্রবণতা পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

এদিকে যশোরে বৃহস্পতিবার (৯ মে) দেশের সর্বোচ্চ ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে।

আবহাওয়া অফিস বলছে, সারা দেশে শুক্র ও শনিবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শনিবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং পরদিন রোববার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর বর্ধিত ৫ দিন তাপমাত্রা বাড়তে পারে।


এ ক্যটাগরির আরো খবর..