× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
মাদারীপুরে দুটি বাসের মুখোমুখি

মাদারীপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২৫ জন। রোববার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আলমদস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। দেড়ঘন্টা পর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
প্রত্যক্ষদর্শীলা জানায়, বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বিপরীত দিক থেকে আসা বরিশালগামী কাজী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের অন্তত ২৫ জন আহত হন।
এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। দুই বাসের চালক আটক পরে ভেতরে। খবর পেয়ে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন। গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ফরিদপুর মেডিকেলে।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। দুই বাসের ভেতরে আটকা পড়ে চালকরা। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার হাসপাতালে ভর্তি করা হয়েছে। যান চলাচল বন্ধ হলে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..