× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান

ঈদে রাজধানীরসহ দেশব্যাপী কঠোর নিরাপত্তা

admin
হালনাগাদ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ ঈদকে কেন্দ্র করে রাজধানীর  কোরবানির পশুরহাট.  রেলস্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চ টার্মিনাল ও মার্কেট এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা  মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার রাজধানীর আফতাবনগরে কোরবানির পশুর হাট পরিদর্শনে গিয়ে একথা বলেন ডিএমপি কমিশনার  মো. আছাদুজ্জামান মিয়া। ডিএমপি কমিশনার বলেন,  কোরবানির ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরমধ্যে পশুরহাটে সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ, ওয়াচ টাওয়ার স্থাপন এবং মানি স্কোয়াডের ব্যবস্থা করা হয়েছে। দু’সপ্তাহে ২ শতাধিক অজ্ঞান-মলম পার্টির সদস্য আটক

গত দুই সপ্তাহে অভিযান চালিয়ে ২ শতাধিক অজ্ঞান ও মলমপার্টির সদস্য আটক হয়েছে বলেও জানান তিনি। আছাদুজ্জামান মিয়া বলেন, শুধু গত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চক্রের ২০ সদস্যকে আটক হয়েছে। পুলিশের তৎপরতার কারণে তাদের দৌরাত্ম কমেছে।  সার্বিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, গরুর হাটে যাতে কেউ অতিরিক্ত হাসিল নিতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। হাটের সীমানার বাইরে যাতে কেউ পশু বিক্রির জন্য রাখতে না পারে সে ব্যবস্থাও নিয়েছে পুলিশ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীর  মোহাম্মদপুর বছিলা পশুরহাটে অনেক সময় ট্রাক  থেকে গরু লোড-আনলোডের  ক্ষেত্রে কিছুটা যানজটের সৃষ্টি হলেও তাৎক্ষণিক তা স্বাভাবিক হয়ে যাচ্ছে। বিষয়টি পুলিশের পক্ষ  থেকে যথেষ্ট তদারকি করা হচ্ছে বলে জানান ডিএমপি কমিশনার।


এ ক্যটাগরির আরো খবর..