× Banner
সর্বশেষ
বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা

নোয়াখালী প্রতিনিধি

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।  নিহত জাহিদ ইসলাম (১৯) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের উত্তর মোহাম্মদপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। সে সেনবাগ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরের দিকে উপজেলার ছমিরমুন্সিরহাট টু দিলদার সড়কের কাবিলপুর ইউনিয়নের আজিরপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে উপজেলার ছমিরমুন্সিরহাট থেকে মোটরাসাইকেল যোগেকেল্যান্দী নিজের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে তার মোটরসাইকেলটি কাবিলপুর ইউনিয়নের আজিরপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির সামনের মোড়ে পৌঁছলে নিয়ন্ত্রণ হারায়।  এতে তার মাথা গিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুলতান আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।   নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..