× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময়

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ মার্চ, ২০২৬
বিসিক সম্প্রসারণের লক্ষ্যে

ঝিনাইদহ বিসিক শিল্প নগরী সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে এ সভার আয়োজন করে সেন্টার ফর এনভায়রনমেন্ট এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস(সিইজিআইএস) নামের একটি কনসাল্টিং ফার্ম।

এতে বিসিকের পরিকল্পনা ও গবেষনা বিভাগের মহাব্যবস্থাপক ডা: ফরহাদ আহম্মেদ, ঝিনাইদহ বিসিকের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাসির রহমান, ঝিনাইদহ চেম্বারের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড. আব্দুল আলিম, সিইজিআইএস’র পরিচালক কাজী কামরুল হাসান, সহযোগী বিশেষজ্ঞ আশরাফুল আলম, অর্থনীতিবিদ আব্দুল্লাহ আল মামুন, কৃষিবিদ তাইফুর রহমান, ব্যবসায়ী, কৃষক, এলাকাবাসীসহ সিইজিআইএস’র কর্মকর্তারা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা বলেন, জেলার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিসিকে আরও ১০০ একর জমির বৃদ্ধি করা হবে। এই শিল্প নগরী সম্প্রসারণের মাধ্যমে গড়ে উঠবে নতুন শিল্প প্রতিষ্ঠান। যা স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এ ক্ষেত্রে কৃষিজমি সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় বাসিন্দাদের স্বার্থ সুরক্ষার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে জোর দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..