× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা

ঝিকরগাছায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাবিং শিশু পুরস্কার পেলো সাফওয়ান ইবনে ইমদাদ

Dutta
হালনাগাদ: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
শ্রেষ্ঠ কাবিং শিশু পুরস্কার

যশোরের ঝিকরগাছায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কাবিং শিশু পুরস্কার পেলো সাফওয়ান ইবনে ইমদাদ। সে উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ ও জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদের ছেলে।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সপ্তাহ ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত ৫৪ প্রকার খেলায় উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাছাইয়ের পর উপজেলা পর্যায়ে স্থাানীয় বিএম হাই স্কুল মাঠে অংশগ্রহণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা শিক্ষার্থীদের হাতে তিন সাইজের প্লেট পুরস্কার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার সেহেলী ফেরদৌসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ইউআরসি’র সহকারী ইন্সট্রাক্টর তারিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় ঘোষাল, মুমতাহীনা বিলকিস, নাজমুল হাসান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাহিদ হাসান শামীম, সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ, কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকিফুজ্জামান, জয়কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, সহ দপ্তর সম্পাদক সুমন হোসেন, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ শিক্ষার্থীবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..