× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে বাসচাপায় ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৬ পুলিশ সদস্য আহত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
সিলেটে বাসচাপায় ঊর্ধ্বতন

সিলেটে পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে বাস চাপায় ঊর্ধ্বতন তিন কর্মকর্তা ও এক ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বাসচালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজার ও বাসটি আটক করা হয়েছে।

১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ কমিশনার সাদেক কাওসার দস্তগীর, এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার (এসি) জহুরুল ইসলাম, সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুনু মিয়া, উপ সহকারী পুলিশ কর্মকর্তা (এএসআই) রেজাউল করিম ও গাড়ি চালক নায়েক হাবিবুর রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার জাকির হোসেন খান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরবেলা বিশেষ অভিযান পরিচালনায় সিলেট-সুনামগঞ্জের আঞ্চলিক মহাসড়কের তেমুখী সড়কে চৌকি বসিয়ে গাড়ি তল্লাশি করছিল এসএমপির উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ’র নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম। এমন সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা রিয়েল কোচ নামে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মকর্তাদের চাপা দেয়। এতে ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ছয় পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

তিনি আরও বলেন, গুরুতর অবস্থায় উপ কমিশনার আজবাহার আলী শেখ কে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।তাকে ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজার ও বাসটি আটক করা হয়েছে। এসময় পুলিশের একটি ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..