× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

 ডাসার(মাদারীপুর) প্রতিনিধি

ছিলেন ড্রাইভার,গেছেন কোটিপতি বনে’ ফেসবুকে এমন স্ট্যাটাস দেয়া সাংবাদিককে হুমকি ছাত্রলীগ নেতার

Kishori
হালনাগাদ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
সাংবাদিককে হুমকি ছাত্রলীগ নেতার

ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় মাদারীপুরের ডাসার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহরিয়ার তুহিনকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষোভ বিরাজ করছে মাদারীপুরে কর্মরত সাংবাদিকদের মাঝে।
সংশ্লিষ্ঠ সূত্রে জানাগেছে, শাহরিয়ার তুহিন শুক্রবার তার ফেসবুক একাউন্টে কারো নাম উল্লেখ না করে একটি স্ট্যাটাস দেন। সেখানে উল্লেখ করেন ‘ ছিলেন ড্রাইভার, গেছেন কোটিপতি বনে, আবার সরকারি জমি দখল করে করেছেন গরুর ফার্ম। জনসংযোগ করতেছেন উপজেলা নির্বাচনেও।’ স্ট্যাটাসে কারো নাম উল্লেখ না করলেও এতে ক্ষুব্ধ হয়ে ডাসারের বালিগ্রাম ইউনিয়নের সৈয়দ আবেদ আলীর ছেলে ডাসার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ সোহানুর রহমান সিয়াম মুঠোফোনে ডাসার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহরিয়ার তুহিনকে বিভিন্ন প্রকার হুমকি প্রদান ও গালিগালাজ করেন।
ডাসার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহরিয়ার তুহিন বলেন, আমি কারো নাম উল্লেখ না করে একটি স্ট্যাটাস দেই। এরপরই ক্ষুব্ধ হয়ে ডাসারের বালিগ্রাম ইউনিয়নের সৈয়দ আবেদ আলীর ছেলে ডাসার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ সোহানুর রহমান সিয়াম মুঠোফোনে আমাকে হুমকি দেয় এবং গালিগালাজ করে। ফেসবুকে তো আমি কারো নাম উল্লেখ করিনি। তিনি কেন গালিগালাজ করবেন বুঝলাম না?
তবে স্থানীয়দের সাথে আলাপ করে জানাগেছে, ডাসার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বাবা সৈয়দ আবেদ আলী এক সময় গাড়ি চালক ছিলেন।
এব্যাপারে মাদারীপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি বেলাল রিজভী বলেন, ফেসবুকে যদি মিথ্যা ও আপত্তিকর কিছু লিখে তাইলে সংক্ষুব্ধ ব্যাক্তি মামলা করতে পারেন। কিন্তু হুমকি ধামকি ও গালিগালাজ কেন করবেন? এটা সাংবাদিকদের পেশাগত কাজে বাঁধা দেয়ার সামিল।
ছাত্রলীগ নেতার হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে ডাসার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ অনিক বলেন,‘সৈয়দ সোহানুর রহমান ডাসার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তাকে ছাত্রলীগের কোন  প্রোগ্রামে এখন পর্যন্ত পাইনি। নাম মাত্র পদে আছে। ছাত্রলীগের পদে থেকে নিয়মবহির্ভূত কোন কাজ করার সুযোগ নেই। সাংবাদিকরা নিউজ করতেই পারে। তাকে কেন হুমকি দিবে।’
তবে অভিযুক্ত সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বক্তব্য জানতে তার মোবাইলে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। বাড়িতেও পাওয়া যায়নি।
এব্যাপারে ডাসার থানার ওসি এস.এম শফিকুল ইসলাম বলেন,  সাংবাদিককে হুমকি প্রদান করে থাকলে এবিষয়ে কোন লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..